ছত্রিশ জুলাই মুক্তিমঞ্চ
লেখক : লোকমান আহমদপ্রকাশনী :মুক্তচিন্তাপৃষ্ঠা : ৮০সংস্করণ : ১ম প্রকাশ, ২০২৫ভাষা : বাংলাআইএসবিএন : ৯৭৮৯৮৪৮০৭৩০৮৭ বাংলাদেশে জগদ্দল পাথরের মতো ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শাসন ক্ষমতায় চেপে বসে থাকা স্বৈরশাসককে হটানোর মরণপণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এদেশের অকুতোভয় সংগ্রামী ছাত্র-জনতা। সে আন্দোলন তুঙ্গে ওঠে জুলাইয়ে আর অবসান হয় ৫ই আগস্ট। এই অভূতপূর্বঐতিহাসিক বিপ্লব এর মহান বিজয় দিবসকে জুলাইয়ের সম্প্রসারিত দিন হিসেবে ‘ছত্রিশ জুলাই’ নামে অভিহিত করা হয় । কবি এই ঐতিহাসিক মহান দিনকে মুক্তির মঞ্চ বা মুক্তির পাদপীঠ হিসেবে অলঙ্কৃত করেছেন। এই কাব্যে ভয়ংকর রক্তপিপাসু স্বৈরশাসকের নিরীহ, নিরস্ত্র ছাত্র-জনতার মহান আন্দোলনকে নিষ্ঠুর-নির্মম-বর্বর-পাশবিক পন্থায় খুন-জখমের মাধ্যমে দলন-দমনের চিত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে অকুতোভয় ছাত্রজনতার গৌরবময় বিজয় গাথা। স্বৈরশাসক ক্ষমতাসীন থাকাকালীন কবি নির্ভয়ে এসব কবিতা লিখেছেন! জুলাইয়ে কারফিউ জারির পরে কেউ যখন সরকার বিরোধী কোনো লেখালেখি করেননি, তখনও দুঃসাহসে ভর করে কবি বন্ধু-বান্ধব, স্বজনদের শত সাবধানবাণী উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারী রক্তপিপাসু খুনি সরকারের বিরুদ্ধে এসব কবিতা লিখে প্রতিদিন ফেসবুকে পোস্ট দিয়েছেন!
Read More
লেখক : শেখ কল্পনা আক্তারপ্রকাশনী : মৃধা প্রকাশপৃষ্ঠা : ৪৮সংস্করণ : ১ম প্রকাশ, ২০২৫আইএসবিএন : ৯৭৮৯৪৮৯৯৯৮৬১৭ভাষা : বাংলা 📚 সূচিপত্র ১। রণর্ভর্া মা – পৃষ্ঠা ০১ ২। মায়ের আর্তনাদ – পৃষ্ঠা ০২ ৩। অভাগী মা – পৃষ্ঠা ০৩ ৪। শহীদ মীর মুম্ব – পৃষ্ঠা ০৫ ৫। তুষ্ট – পৃষ্ঠা ০৭ ৬। বিজয়ের নিশান – পৃষ্ঠা ০৮ ৭। ইতিহাস গড়বো – পৃষ্ঠা ১০ ৮। অর্জিত স্বাধীনতা – পৃষ্ঠা ১২ ৯। রক্তে রঞ্জিত রাজপথ – পৃষ্ঠা ১৪ ১০। বিজয়ের অপেক্ষা – পৃষ্ঠা ১৬ ১১। ছাত্রজনতার অধিকার – পৃষ্ঠা ১৮ ১২। নতুন সূর্য – পৃষ্ঠা ২০ ১৩। মায়ের নালিশ – পৃষ্ঠা ২২ ১৪। হারানো প্রিয়জন – পৃষ্ঠা ২৪ ১৫। রক্তে কেনা অস্ত্র – পৃষ্ঠা ২৬ ১৬। তারুণ্যের জয় – পৃষ্ঠা ২৭ ১৭। দুর্নীতি প্রতিরোধ – পৃষ্ঠা ২৮ ১৮। ন্যায়বিচারের অভাব – পৃষ্ঠা ২৯ ১৯। বানবাসি – পৃষ্ঠা ৩০ ২০। অপেক্ষা – পৃষ্ঠা ৩২ ২১। খোকা ঘুমায় – পৃষ্ঠা ৩৩ ২২। অ্যাডভোকেট মিহ্নুন সাহা – পৃষ্ঠা ৩৪ ২৩। রক্ত ক্ষয় – পৃষ্ঠা ৩৫ ২৪। প্রচারার বিষফল – পৃষ্ঠা ৩৬ ২৫। আমি ব্যর্থ – পৃষ্ঠা ৩৭ ২৬। অপূর্ণ স্বপ্ন গুলো – পৃষ্ঠা ৩৮ ২৭। জাগ্রত জনতা – পৃষ্ঠা ৪০
Read More
চব্বিশের বিপ্লবী কবিতা
লেখক : আব্দুল কাদেরপ্রকাশনী : সময়ের সুর প্রকাশনপৃষ্ঠা : ৬৪ভাষা : বাংলাআইএসবিএন : ৯৭৮৯৬৪৯৯৩৫৫৭৫ ভূমিকা : ২০২৪ সালের জুলাই আগস্ট মাস বাঙালি জাতির ইতিহাসে স্মরণীয় দিন । বাংলাদেশে জুলাই বিপ্লব বা অভ্যুত্থান নামে পরিচিত, যা আমাদের জাতীয় জীবনে এনেছে এক নব অধ্যায়ের সূচনা । সময়টা দ্রোহের, বিদ্রোহের, স্লোগানের । শোষণ, উৎপীড়ন ও বৈষম্যীনহীন সমাজ বিনির্মাণের । তারুণ্য শক্তির উত্থানের । দেশপ্রেমিক বিপ্লবী জনতাকে সাথে নিয়ে সারাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা পড়ুয়া এক ঝাঁক তরুণ, তরুণীদের বিপ্লব, অভ্যুত্থান । তাঁদের দৃঢ়, বলিষ্ঠ কন্ঠধ্বনি কাঁপিয়ে দেয় শাসকের মনসদ । আর এই অভ্যুত্থান কে চির স্মরণীয় করে রাখতে কবি রচনা করেছেন এক কিংবদন্তি কাব্য ‘ চব্বিশের বিপ্লবী কবিতা । ‘ কবিতাগুলো পাঠকের মনে প্রেরণা জাগাবে । বিগত দিনের তথা সাড়ে পনের বছরের দুঃশাসনের দুঃখ,কষ্টের কথা মনে করে দিবে । এই গ্রন্থের কবিতাগুলো বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করা যাবে। বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, শোক দিবস, রাজনৈতিক বক্তব্য প্রভৃতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পাঠ করা যাবে ।
Read More
লেখক : ফিরোজ আহম্মেদপ্রকাশনী : বৃত্তকলা একাডেমিপৃষ্ঠা : ৬৪সংস্করণ : ১ম প্রকাশ, ২০২৫ভাষা : বাংলা এই জনতা সেই জনতা দৈব নাকি দুর্বিপাক নাকি বিধাতার অভিশাপ ঘুরছি আমরা ঘুরব কত অন্ধকারের আলেয়ায়? গেল যারা আসলো কারা আসবে আরও কতজন আমজনতা টালমাতাল বলতে এতো কিসের ভয়? স্বৈরাচার আর দুরাচার মিলেমিশে হয় একাকার! জ্ঞানী গুণী সরল সহজ আকাশ ছোঁয়া তারার আলো দেশ ছাড়িয়ে বিশ^ জোড়া নবীন প্রবীণ মিলে মিশে দেশটা কি যায় না গড়া? কপটতার নিয়ম কানুন শাসন করার কূটকৌশল চাপিয়ে দেওয়া শিকল বেড়ি আমজনতা ভেঙে দিবে শিকল বেঁধা লোহার আগল! এই জনতা সেই জনতা জাগরণের অভয় চিত্তে স্বাধীন দেশের মুক্তি পাগল।
Read More
লেখক : সালমান হোসাইনপ্রকাশনী : নবপ্রত্যুষ প্রকাশনীপৃষ্ঠা : ৬৪সংস্করণ : ১ম প্রকাশ, ২০২৫ভাষা : বাংলাআইএসবিএন : ৯৭৮৯৮৪৯৭৯৫২৫৫২ রক্তিম ফুলদানীআমি বাংলাদেশ;আমি জ্বলে-পুড়ে ভেঙে-গড়েবেঁচে থাকা ধ্বংসাবশেষ।আমি বাংলাদেশ;দুঃখিনী মায়ের যতনে পালিতত্যাগের ঐ আদরিণী,লাখো শহীদের ঝরে যাওয়া প্রাণতুলে রাখা ফুলদানী।আমি বাংলাদেশ;রয়েছে আমার অনেক মান,আমাকে রক্ষা করতেসাঈদ, ফাইয়াজ, মুগ্ধসহ দিলো শতজন প্রাণ।আমি বাংলাদেশ ;নিষ্পাপ শিশু; আহাদ, রিয়া,হুসাইনদের তপ্ত খুনে মিশ্রিত মোর মাটি।আশ্রয় নামক কোমল শব্দেশত্রুরা বানালো মোরে ঘাঁটি।আমি অব্যক্ত বেদন পুষছি মনে,করছি ধারণ বক্ষে,অত্যাচারীর নিপীড়ন থেকেপাবো কি কভু রক্ষে!
Read More
লাল জুলাই সাদাকালো যৌবন
লেখক : রুদ্র সাহাদাৎপ্রকাশনী :বুননপৃষ্ঠা : ৫৬আইএসবিএন : ৯৭৮৯৮৪৯৮৫৭৩৩৪ এই যে জীবনযাপন, সেই জীবনের পারিপার্শ্বিকতা, পারিপার্শ্বিকতার অনেক ভেতরের, অনেক গহনের বিপুল উচ্চারণ-অযোগ্য ক্ষোভ-ক্রোধ, দুনিয়াটাই বদলে ফেলার বিস্ফোরক ভাবনা আর অপ্রতিহত প্রেমময় উচ্ছ্বাস কবিতাভাবনার কেন্দ্রে কেবলই ঘুরে-ঘুরে কথা কয়। এইসব বিচিত্র, অদৃশ্য সব লহরি ঘিরেই একটি মানুষ প্রবেশ করে কবিতার অত্যুজ্জ্বল, কুহকী কমলবনে। ভাবনা ও ভাবুকতার এই দীপমালা ক্রমে ব্যক্তিকে পৌঁছে দেয় মানবসভ্যতার বিশাল সদনে। মানুষের সৃষ্টিশীল সত্তার গহনে, প্রকৃত ও পরম প্রত্ন অরণ্যে। এভাবেই একটি সচেতন সত্তা মহাবিশ্বের সৃষ্টিবৈচিত্র্যেও নমিত হয়ে পড়ে অজান্তে। ফলে একটা সাধু সদ্ভাব তাকে ঘিরে রাখে সর্বক্ষণ। এই ভাবনা তাকে নিঃস্ব করে দিতে পারে জীবনের কুহেলি মন্দিরে। আবার এই ভাবনাই তাকে রাজন্যের শিরোপা পরিয়ে দিতে পারে। এই শিরোপাই নজরুলের ভাষায় ‘আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ’ …।
Read More