Echoes of Red July
লেখক : মাহমুদ রাকিবপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্সপৃষ্ঠা : 176আইএসবিএন : 978-984-99977-4-0 Echoes of Red July: The 2024 Uprising in Bangladesh delves into the pulse of a nation in revolt, tracing the path of a fiery struggle for justice, equality, and political reform. Through compelling narratives and sharp analysis, this book explores the dramatic protests that shook the streets, their aftermath, and the enduring impact on Bangladesh’s socio-political fabric. A vivid reflection of resilience, hope, and the unyielding desire for change, Echoes of Red July invites readers to witness a pivotal moment in history where the cries for justice echoed far beyond the streets of Dhaka.
Read More
#জুলাইবিপ্লব
লেখক : ফারজানা মাহবুবাপ্রকাশনী : ঐতিহ্য পৃষ্ঠা : 112, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2025আইএসবিএন : 9789849969372, ভাষা : বাংলা ৩৬ জুলাই ২০২৪। তখনো কেউ শিউর না হাসিনা কি সত্যি পালিয়েছে কি না। আমরা প্রচণ্ড কনফিউশন নিয়ে স্ক্রিনের সাথে লেগে আছি! এর মধ্যে হোয়াটস্অ্যাপে নাদিয়ার ভিডিও মেসেজ আসল। ভিডিওতে দেখি ওর এক পায়ে জুতা আছে, আরেক পায়ে নাই! নাদিয়ার এক পায়ের জুতা ভিড়ে হারিয়ে গেছে। এই অবস্থাতেই নাদিয়া ভিড়ের সাথে বিজয়মিছিলে হাঁটছে, খুশিতে দৌড়াচ্ছে!এদিকে সিডনিতে মিষ্টির দোকানগুলোতে মিষ্টি শেষ! আমি তখনো বিশ্বাস করতে পারছিলাম না বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ সত্যি সত্যি শেষ হয়েছে! স্বাধীনতা আসলেই এসেছে! এই বই জুলাইয়ের সেই অবিশ্বাস্য দিনগুলোতে আমাদের অনলাইন একটিভিজমের গল্প। এই বই সেই সময়ের গল্প যখন দেশ স্বাধীন হলে মানুষ খুশিতে এক পায়ে জুতা নিয়েই বিজয় মিছিলে দৌড়ায়!
Read More
নতুন বাংলাদেশের আদ্যোপান্তমাহবুবুর রহমান শাহীন
লেখক : মাহবুবুর রহমান শাহীনপ্রকাশনী : নবারুণ পাবলিকেশন পৃষ্ঠা : -, কভার : হার্ড কভার, সংস্করণ : New Edition, 2024ভাষা : – বাংলা
Read More
রক্তাক্ত জুলাই
লেখক: বকুল আশরাফপ্রকাশনী: জাগতিক প্রকাশন “রক্তাক্ত জুলাই” বকুল আশরাফ সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তুলে ধরেছে, যেখানে বাংলাদেশের জনগণের সংগ্রাম, ত্যাগ, এবং রক্তাক্ত ঘটনার স্মৃতি লিপিবদ্ধ করা হয়েছে। রক্তাক্ত জুলাই (Roktakto July) বকুল আশরাফের একটি অনন্য সাহিত্যকর্ম, যা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে কেন্দ্র করে রচিত। বইটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এবং তৎকালীন সময়ের ভয়াবহতা, সংগ্রাম, এবং মানুষের অবর্ণনীয় ত্যাগকে গভীরভাবে ফুটিয়ে তুলেছে। লেখক তাঁর বিশদ বর্ণনা এবং আবেগপূর্ণ শব্দচয়ন দ্বারা পাঠকদের সেই রক্তাক্ত সময়ের অনুভূতিতে নিয়ে যান। এই বইটি শুধু একটি ঐতিহাসিক দলিল নয়, এটি মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্য উপলব্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা।
Read More
রক্তে লেখা বিপ্লব
লেখক : ওয়াসি আহমেদপ্রকাশনী : বুক স্ট্রিট পৃষ্ঠা : 720, কভার : -, সংস্করণ : 1stআইএসবিএন : 9789849936305, ভাষা : – বাংলা এই সংকলনটি প্রয়োজনীয়, কারণ আমাদের স্মৃতি বিশ্বাসঘাতক। দৈনন্দিন জীবন আমাদের ওপর অবিরাম এবং নির্দয়ভাবে অধিকার খাটায়। ইতিহাসকে বিলাসিতায় পর্যবসিত করতে চায়।কিন্তু অতীতের অস্তিত্ব অস্বীকার করে যে বর্তমান, সে বর্তমান বেজন্মা। দৈনন্দিন সমস্যা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মনে রাখতে হবে আজ আমরা যে বাজার এবং বিদ্যুৎ নিয়ে ভাবার সুযোগ পাচ্ছি, তা পেয়েছি তরুণ রক্তের বিনিময়ে। আমাদের যাদের জীবন বা অঙ্গ আন্দোলনে হারাতে হয়নি, তাদের জন্য আন্দোলনকে এখনই দূরের অতীত মনে হতে পারে। আধুনিক জীবনের ব্যতিব্যস্ততায় কয়েক মাসকে কয়েক বছর মনে হতেই পারে।এ জন্যই সংকলনটি প্রয়োজনীয়। এখানের লেখাগুলো আমাদের মনে করিয়ে দেবে কেন সমগ্র বাংলাদেশ ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে একস্বরে শ্লোগান দিচ্ছিলো। কেন রাস্তা ছিল তাজা রক্তে মাখামাখি, কেন প্রতি ঘরে প্রতিটি মানুষের শ্বাসরোধ করছিলো তথ্যের অমানিশা এবং চাপা উৎকণ্ঠা, কেন সারাদেশের মানুষ কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলেছিল রাজধানীর উদ্দেশ্যে।এ সংকলন প্রয়োজনীয়, কারণ এই পাতাগুলো উলটিয়ে দেখলে আমাদের মনে পড়ে যাবে বাংলাদেশিদের আসল পরিচয়। বাংলাদেশিরা হচ্ছে সেই জাতি, যারা স্বৈরাচারের সামনে পরাজয় মানে না, কোনোদিন মানেনি।
Read More
শেখ হাসিনার পতনকাল
লেখক : আসিফ নজরুলপ্রকাশনী : প্রথমা প্রকাশন পৃষ্ঠা : 256, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st editon, 2025আইএসবিএন : 9789849917267, ভাষা : বাংলা এ বইটি দশটি অধ্যায়ে বিভক্ত। এতে চিত্রিত হয়েছে শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের রাজনীতি, দুঃশাসন, আইনের অপব্যবহার, দমন-পীড়ন, নির্বাচনব্যবস্থার ধ্বংসসাধন, মানবাধিকার লঙ্ঘন, বিচারব্যবস্থার দলীয়করণ, শিক্ষাঙ্গনে অরাজকতা, মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের নামে অনৈতিকতার চর্চা, ভারততোষণ এবং জুলাই গণ-অভ্যুত্থানের নানা দিক। অধ্যাপক আসিফ নজরুল রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রবল ঝুঁকি উপেক্ষা করে এই সব নিবন্ধ লিখেছেন এমন এক ভীতিকর পরিবেশে, যখন আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসনযন্ত্র ভিন্নমত প্রকাশকারী নাগরিকদের বিরুদ্ধে ছিল খÿহস্ত।২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এই সব নিবন্ধে তিনি তুলে ধরেছেন সাম্প্রতিক বাংলাদেশের সামগ্রিক দুর্দশার কথা, অন্বেষণ করেছেন এই নৈরাশ্যজনক অবস্থা থেকেপরিত্রাণের পথ।গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার এবং স্বাধীন মত প্রকাশের অধিকারের পক্ষে সব সময় সোচ্চারকণ্ঠ লেখক-কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী। এ বইয়ের শেষ অধ্যায়ে রয়েছে সেই ঝুঁকিপূর্ণ সংগ্রামমুখর দিনগুলোর প্রত্যক্ষ অভিজ্ঞতা-অনুভূতির কথা।
Read More